০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে সরকারি চাল জব্দের ঘটনায় মামলা দায়ের 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
আদমদীঘি, ( বগুড়া ) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে একশত ১২০ বস্তা খাদ্য বান্ধব কর্মসুচির সরকারি চাল ভ্রাম্যমান আদালত কর্তৃক জব্দ করার পর রোববার মামলা দায়ের হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের উপ-খাদ্য পরিদর্শক রাকিব হাসানের দায়ের করা মামলায় খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার শাহিদা বেগমকে আসামী করা হয়েছে। জানা গেছে, ১৯ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের সময় কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মুরইল বাজারে নেয়ার পথে স্থানীয় জনতা ৩৪ বছর চাল আটক করে প্রশাসনকে খবর দেয়। এর সূত্র ধরে ওই দিন প্রায় ৩  ঘন্টা পর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) পশ্চিম   বাজার একটি গুদাম ঘর থেকে ৫১ বস্তা ও প্লাষ্টিকের খোলা ৩৫ বস্তা চালসহ মোট ৮৬ বস্তা চালসহ ঘর সিলগালা করেন। সরকারি খাদ্য বান্ধব কর্মসুচির অধীনে দ্বিতীয় প্রান্তিকের নিম্ন আয়ের পরিবার প্রতি ১৫ টাকা   কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রয়-বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু ডিলারের অসৎ উদ্দেশ্যে চাল গুলো গত শুক্রবার জুমার নামাজের সময় ওই গুদাম ঘর থেকে মুরইল বাজারে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। আটককৃত ৩৪ বস্তা চালের সূত্র ধরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় তার জিজ্ঞাসাবাদের সময় ডিলার শাহিদা বেগম উপস্থিত ছিল না। কিন্তু তার স্বামী দুলাল হোসেন উপস্থিত হয়ে সহকারি কমিশনার ভুমিকে বলেন আমাদের চাল বিতরণের আরও কয়েক দিন বাঁকি রয়েছে। এর প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত ওই ঘরে মজুতকৃত ৮৬ বস্তা চাল জব্দ ও চাল রাখা ঘরটি সিলগালা করেন। রোববার বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে বলেন, খাদ্য চলাচল ও সংরক্ষণ আইন মোতাবেক ডিলার শাহিদা বেগমকে আসামী করে মামলা করা হয়েছে এবং তার ডিলার বাতিল করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে সরকারি চাল জব্দের ঘটনায় মামলা দায়ের 

প্রকাশিত: ০৯:০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫