০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে সড়ক সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে সন্দেহ: পাঁচ দিন পর মামলা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি  : বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত ফ্রিজ মেকানিক আরিফুল ইসলাম বকুলের মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টির পাঁচ দিন পর তার মা শরিফুন নেছা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রকৃত রহস্য উদঘটনের জন্যই মূলত ২মে শুক্রবার রাতে তিনি আদমদীঘি থানায় মামলাটি দায়ের করেন। নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম বকুল মেকানিক হিসেবে নওগাঁয় একটি দোকানে ফ্রিজ মেরামতের কাজ করতেন। প্রতিদিনের মতো গত ২৮ এপ্রিল রাতে কাজ শেষে দোকান থেকে মোটর সাইকেলযোগে তার নিজ বাড়ি কেশরতা গ্রামে ফিরছিলেন। এসময় বগুড়ার-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির ইন্দইল এলাকায় আশা ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে দূর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার মাথা ও শরীর সহ একাধীক স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে সড়কে পড়ে থাকেন। স্থানীয় জনতা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ধারণা করা হয় মোটরসাইকেলযোগে বকুল ওই স্থানে পৌঁছলে অজ্ঞাত একটি যানবাহন (গাড়ি) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। তদন্ত পূর্বক  ঘটনাটির সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে সড়ক সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে সন্দেহ: পাঁচ দিন পর মামলা

প্রকাশিত: ০১:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫