০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত  নারী নিহত পুত্রসহ আহত-২

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৭:৫২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : নওগাঁ-বগুড়ার মহাসড়কের আদমদীঘির অদূরে দাঁড়িয়ে  থাকা এস্কেভেটর বহনের ট্রলির পিছনে যাত্রীবাহী একটি সিএনজি ধাক্কায় আসমা বেগম (৫৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন নিহতের পুত্র ও সিএনজি চালক। নিহত আসমা বেগম বগুড়া গাবতলী উপজেলার কাগইল গ্রামের মৃত টুকু মিয়ার স্ত্রী।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুরের নিকটে নারিকেল বাগানের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শরা জানায়,  সোমবার ভোরে নওগাঁ রানীনগর থেকে নিহত আসমা বেগম ও তার ছেলে রাজু আহম্মেদ (৩২) একটি সিএনজি ভাড়া নিয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ভোর
সাড়ে ৫টার দিকে নওগাঁ-বগুড়ার মহাসড়কের আদমদীঘির শিবপুরের অদুরে নারিকেল বাগানের সামনে পৌঁছালে যাত্রীবাহী সিএনজিটি দাড়িয়ে থাকা এস্কেভেটর (ভেকু) বহনের ট্রলির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আসমা বেগম নিহত হয়। এসময় তার ছেলে রাজু আহম্মেদ ও নওগাঁর রানীনগর উপজেলার ধনোপাড়ার সিএনজি চালক মিঠুন (৩৫) গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ওসি রাজেশ কুমার চক্রবর্তী  বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত  নারী নিহত পুত্রসহ আহত-২

প্রকাশিত: ০৭:৫২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪