০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে শীত জনিত রোগে এক শিশুর মূত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে
শিমুল  হাসান,, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে গত দুই দিনে শীতের তীব্রতা আবারোও বেড়েছে। শীত জনিত রোগ আক্রান্ত হয়ে আব্দুল্লাহ নামে দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার সময় পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর গ্রামে শিশুটির নানা বাড়িতে মারা যায়। শিশু আব্দুল্লাহ আদমদীঘি উপজেলা সদরের তালশন গ্রামের রুবেল হোসেনের ছেলে। আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, জন্মের পর থেকেই শিশু আব্দুল্লাহ নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিল। সর্দি জ্বরে আক্রান্ত অবস্থায় শিশুটির মা তাকে নিয়ে বাড়ি মথুরাপুরে যায়। শুক্রবার রাতে শিশুটির অবস্থা বেগতিক দেখে তার মা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে শিশুটির প্রাথমিক চিকিৎসা নিয়ে বাবার বাড়িতে পুনরায় চলে যায় এবং পরদিন সকাল ৮টায় ওই শিশুটি মারা যায়। শিশুটির বাবা রুবেল জানান, আমি আমার পরিবার নিয়ে উপজেলা সদরের তালশন গ্রামের
ষ্টেশন এলাকায় বসবাস করি। আমার ছেলে আব্দুল্লাহ জন্মের পর থেকেই নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন। মাঝে মধ্যে সে সুুস্থ্য হয়,এবং আবার কখনো বেশি অসুস্থ্য হয়ে পড়ে। কিন্তু র্বতমানে দীর্ঘদিন থেকে শীতের প্রকোপ বেশি হওয়ায় সে মারা যায়। গত কয়েক দিনের বগুড়ার আদমদীঘি উপজেলা সদরসহ সান্তাহার পৌরসভা ও এর আশেপাশে এলাকায় লাগাতার শত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর দিনের এবং রাতের তাপমাত্রা একটু বাড়লেও দুদিন শীতের প্রকোপ বেড়েছে। ফলে বয়স্ক বৃদ্ধ সহ কিশোরসহ শিশুরা শীত জনিত রোগে আক্রান্ত  হচ্ছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে শীত জনিত রোগে এক শিশুর মূত্যু

প্রকাশিত: ১২:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪