
মিহির কুমার সরকার,আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘির সান্তাহারে আম খাওয়ানোর কথা বলে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সামছুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সামছুল ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের হায়দার আলীর ছেলে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় অভিযুক্ত সামছুলকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে শিশুটি বাড়ি থেকে বেরিয়ে তার মাকে খুঁজছিলো। এসময় একই এলাকার অভিযুক্ত সামছুল শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি ইটভাটার পাশে জঙ্গলে নিয়ে যায় এবং ধর্ষণ চেষ্টা করে। সেখান থেকে শিশুটি পালিয়ে এসে তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ওইদিন দুপুরে থানায় একটি মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিবেদক 




















