০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে রাস্তা বন্ধ করে ২ পরিবারকে অবরুদ্ধের অভিযোগ   

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে
শিমুল হাসান, (আদমদিঘী) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে দুই পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে সোমবার দুপুরে আব্দুর রহিম নামের এক যুবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অবেদন করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার নসরতপুর ইউপি’র বিনসারা গ্রামে। জানা গেছে, রোববার সকালে অভিযোগকারী আব্দুর রহিমের প্রতিবেশী ফজলু তার দুই ছেলে সালাম ও পলাশকে সঙ্গে নিয়ে তার বসতবাড়ির সামনে চলাচলের রাস্তায় লোহার তারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে বাড়ি থেকে বহু কষ্টে বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে ওই দুই পরিবারের স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদেরও। অভিযোগকারী আব্দুর রহিম বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলা চলমান রয়েছে। সেটি নিষ্পত্তি হওয়ায় আগেই আমাদের ভোগদখলকৃত জায়গা ঘিরে ফেলে এবং আমাদের বসতবাড়ির সামনে তারের বেড়া দিয়ে আমার এবং আমার নানার দুই পরিবারকে অবরুদ্ধ করে ফেলে। এর সমাধান পেতে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেছি। এ ব্যাপারে জানতে চাইলে ফজলু বলেন, তাদের বাড়ির সামনের জায়গা আমার। জায়গাটি তাদের ব্যবহার করতে দেয়া হয়েছিল। পরবর্তীতে তারা জায়গাটি নিজেদের দাবি করেন। এ নিয়ে গত মাসের ১১ তারিখে থানায় একটি বৈঠকে বসা হয়েছিল। থানা পুলিশ উভয় পক্ষের সম্মতিক্রমে একটি আপোষ মীমাংসার মাধ্যমে তাদের চলাচলের জন্য বাড়ির পশ্চিম দিকে দরজা খুলতে বলেন এবং ১৫ দিনের মধ্যে তা করতে বলেন। সে পর্যন্ত বাড়ির সামনের জায়গাটি তারা ব্যবহার করতে পারবেন। সময় অতিক্রম হওয়ার পর আমরা আমাদের জায়গা ঘিরে নেয়ার জন্য লোহার তার এবং বাঁশ দিয়ে বেড়া দেই। আদমদীঘি থানার উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, থানায় অভিযোগের পর উভয় পক্ষের সম্মতিক্রমে মীমাংসা করে দেয়া হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, অভিযোগ পেয়েছি। সরজমিন বিষয়টি দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে রাস্তা বন্ধ করে ২ পরিবারকে অবরুদ্ধের অভিযোগ   

প্রকাশিত: ১১:১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪