১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে
আদমদিঘী  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে পাঁচজন সফল নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) উপজেলা মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে এক র‌্যালী বের হয়। পাঁচ জন নারীকে তাদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত নারীরা হলেন: অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আদমদীঘি ইউনিয়নের শাহিনুর আকতার, শিক্ষা ও চাকুরিতে সাফল্য অর্জনকারী কুন্দগ্রাম ইউনিয়নের শামছাদ বেগম, সফল জননী নারী নসরতপুর ইউনিয়নের রোকেয়া বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন ভুলে জীবন সংগ্রামে জয়ী নারী শাহানা পারভীন ও সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রাখায় ছাতিয়ানগ্রাম ইউপির সংরক্ষিত নারী সদস্য রীনা খাতুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পালের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ওসি আতাউর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম, আদমদীঘি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুস সালাম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সুপারভাইজার সোহান পারভেজ প্রমূখ।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

প্রকাশিত: ০৩:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫