
মিহির কুমার সরকার,আদমদীঘি(বগুড়া)ঃ পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার” ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন” কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তেরর আয়োজনে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরন উদ্ধোধন করা হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম উপজেলা চত্বরে গাছের চারা রোপন বিতরন করে কর্মসূচীর উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, গোলাম মোস্তফা,বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান,আবু মোত্তালেব,ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন,যুবদল নেতা শাহ রিয়ন সরকার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

প্রতিবেদক 




















