০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে বিদ্যুৎপৃষ্টে কিশোরের মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মিহির কুমার সরকার,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার পৌওতা এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। জিসান ওই এলাকার এমরান হোসেনের ছেলে। ১৪ জুন, রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে পোওতা এলাকার জনৈক হেলালের পুকুরে সেচপাম্প দিয়ে পানি সেচ দেওয়ার সময় এ ঘটনা ঘটে ।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, পোওতা এলাকার জনৈক মাছ ব্যবসায়ী হেলাল উদ্দীন তার পুকুর থেকে সেচ পাম্প লাগিয়ে পানি সেচ দিচ্ছেলেন। দুপুরের দিকে জিসান ওই পুকুরে আম পাড়তে যায়। এ সময় বৈদ্যুতিক তারে পা জড়িয়ে জিসান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। কিছুক্ষন পর ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে পরিবারের লোকজন জিসানকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে এবং লাশ দাফনের জন্য বলা হয়েছে ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে বিদ্যুৎপৃষ্টে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ০২:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬