০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা ভাংচুর মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ৬ বার পড়া হয়েছে
আদমদিঘী, (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় জাহিদুল ইসলাম (২৭) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর গ্রামের আনছার আলীর ছেলে। সে চাঁপাপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বলে পুলিশ জানায়। উল্লেখ্য, গত ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে। এ ঘটনায় উপজেলা শ্রমিক দলের সভাপতি উপজেলার কুসুম্বী গ্রামের মিজানুর রহমান বাদি হয়ে গত ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ কর্মী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্তকারি উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম মোস্তাফিজুর রহমান জানান। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত জাহিদুলকে আদালতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা ভাংচুর মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪