১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে বাসযাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেয়ায় জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ঢাকাগামী বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় এক বাস কাউন্টারে ৮ হাজার টাকা জরিমানা ও অতিরিক্ত বাস ভাড়া যাত্রীদের কাছে তৎক্ষণিক ফেরৎ দেয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। আজ শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজের কাছে এ আর শ্যামলী কাউন্টারের সামনে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের পর দিন থেকেই নওগাঁ থেকে ঢাকাসহ বিভিন্ন অভিমুখে ছেড়ে যাওয়া দূর পাল্লার বাস কাউন্টার কৃর্তপক্ষ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছিল।  শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় আদমদীঘির সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা আদমদীঘি সদরের পশ্চিম বাজার বাস কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি ঢাকা গামী বাস থামিয়ে যাত্রীদের নিকট থেকে বাস কর্তৃপক্ষ নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হারে ভাড়া আদায় করা হয়েছে বলে বাস যাত্রীরা অভিযোগ করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেশ কয়েকটি বাসের যাত্রীদের নিকট থেকে আদায় করা অতিরিক্ত টাকা তৎক্ষণিক ফেরৎ দেয়ার ব্যবস্থা করেন। এছাড়া আদমদীঘিতে অবস্থিত এন আর শ্যামলী বাস কাউন্টারের এজেন্ট হীরেন সরকার ঢাকামুখি যাত্রীর নিকট থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বাস ভাড়া বেশি আদায় করায় তার ৮ হাজার টাকা জরিমানা করেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে বাসযাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেয়ায় জরিমানা

প্রকাশিত: ০৫:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫