০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে বিঘ্ন সৃষ্টি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৮:৫০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার কড়ই সাহানাপাড়ায় সহোদর দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত জেরে বড় ভাইয়ের বাড়ির সামনে খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দেয়ায় পরিবারটি প্রায় অবরুদ্ধ হওয়ায় চলাচলের মারাত্মক বিঘ্ন হচ্ছে বলে ভোক্তভুগি এনামুল ইসলাম জানান।

জানাযায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির কড়ই সাহানাপাড়ার গ্রামের মৃত রফি সাহানার ছেলে এনামুল ইসলাম ও তার ছোট ভাই রেজাউল ইসলামের মধ্যে পৈত্রিক সম্পত্তির নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এনামুল ইসলামের বাড়ির সামনে প্রায় তিন মাস আগে খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দিয়ে তাদের চলাচলের রাস্তা প্রায় বন্ধ করে রেখেছেন তারই প্রতিপক্ষ ছোট ভাই রেজাউল ইসলাম। ফলে এনামুল ইসলামের পরিবারের বাড়ি থেকে বের হতে নানা বিঘ্ন বা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ নিয়ে গ্রামে কয়েক দফায় সালিশ-বৈঠক বসলেও কোন সুরাহা হয়নি। এদিকে চলাচলের রাস্তায় বাশেঁর খুঁটির বেড়া দিয়ে রাখায় পরিবারটি প্রায় অবরুদ্ধ অবস্থায় চলাচল করতে বাধ্য ও মারাত্মক বিঘ্ন হচ্ছে।
ভুক্তভুগী এনামুল ইসলাম জানায়, তার মরহুম বাবার পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা না করেই জোরপূর্বক তার বাড়ির সামনে খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দিয়ে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন। এতে হাট-বাজার,কাজকর্মের চলাচলে বিঘ্ন হচ্ছে। প্রতিপক্ষ তার ভাই রেজাউল ইসলাম বলেন. বাবার পৈত্রিক সম্পত্তির ভাগের চাইতে বেশি বিক্রি করেন বড় ভাই এনামুল ইসলাম। এ কারনে আমার অংশে ওই খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দিয়ে রেখেছি।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে বিঘ্ন সৃষ্টি

প্রকাশিত: ০৮:৫০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬