০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সেমিফাইনালে চাঁপাপুর ইউনিয়ন পরিষদকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সান্তাহার পৌরসভা। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হওয়ার অপেক্ষায় আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ ও সান্তাহার পৌরসভা। এখন ক্রীড়াপ্রেমীদের মনে একটাই প্রশ্ন চ্যাম্পিয়ন হবে কে, আদমদীঘি সদর নাকি সান্তাহার পৌরসভা ? বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। নির্ধারিত সময়ে কোনো দলই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে চাঁপাপুর ইউনিয়ন পরিষদকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সান্তাহার পৌরসভা। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও সান্তাহার পৌরসভার প্রশাসক মাসুমা বেগম, সহকারি কমিশনার(ভুমি)আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার,সান্তাহার পৌর সভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহিন হোসেন সহ ফুটবলপ্রেমী শত শত দর্শক।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

গাবতলীর বাহাদুরপুর গ্রামে বিভিন্ন পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন যুবদল নেতা সম্রাট

আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার

প্রকাশিত: ০১:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬