
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় বিএনপির ৩জন
নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো সান্তাহার চা বাগান এলাকার আব্দুল মালেকের ছেলে সান্তাহার পৌর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মুকুল (৫৩), আদমদীঘির মুরইল বাজারের আমজাদ হোসেনের ছেলে বিএনপির কর্মি সোহেল (৩৭) ও মুরাদপুর গ্রামের বজলার রহমানের ছেলে বিএনপি কর্মী আবু বক্কর ছিদ্দিক। আদমদীঘি থানার উপ পরিদর্শক
প্রদীপ কুমার জানান, আদমদীঘি থানার আরেকটি নাশকতা মামলায় গত সোমবার ( ২০ নভেম্বর)
দিবাগত রাতে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। এছাড়া সান্তাহারে চোর সন্ধেহে সান্তাহার ইয়ার্ড কলোনীর সিরাজুল ইসলামের ছেলে শুভ রহমান (২৩) ও স্টেশন কলোনীর আব্দুস ছাত্তারের ছেলে মুক্তার হোসেন (২৫) কে গ্রেফতার করা হয় বলে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ
পরিদর্শক রকিব হোসেন জানান।

প্রতিবেদক 




















