০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওয়ার্ড আওয়ামীলীগের নেতা আঃ সালাম (৫০) ও কৃষকলীগের নেতা আতাউর রহমান (৪৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আঃ সালাম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মোজাম্মেল প্রাং এর ছেলে। তিনি নশরতপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আতাউর রহমান উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। গতকাল রোববার রাতে তাদের কে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর সোমবার দুপুরে তাদের কে বগুড়া আদালতে পাঠিয়েছে। আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে , ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাদের  কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, আঃ সালাম ও  আতাউর রহমান নামের দুই আওয়মীলীগ ও কৃষক লীগের নেতাকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার 

প্রকাশিত: ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫