১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ভোলাকে নাশকতা মামলায় গতরাতে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। (১৯ জুলাই) শনিবার দিবাগত রাতে ভোলাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  আজ রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম ভোলা (৪২)  উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এবং সান্তাহার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। আদমদীঘি থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতসহ প্রায় পাঁচ শতাধিক আ’লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি সম্পর্কে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সান্তাহার ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি  আমিরুল ইসলাম ভোলাকে নাশকতা মামলায় গতরাতে গ্রেপ্তার করে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে বলেও তিনি জানান।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা বিপ্লব গ্রেফতার 

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫