০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক হজরত আলী (৫৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) বিকেলে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হজরত আলী আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে। সে সান্তাহার ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের ১২৫ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা হয়। এ মামলায় গত সোমবার বিকেলে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হজরত আলীকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ওমর আলীকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ০৩:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫