
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় বিএনপির দুই নেতা ও ওয়ারেন্টমুলে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির শিবপুর গ্রামের বদের উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তাক (৫০), শিয়ালশন গ্রামের আনিছুর রহমানের ছেলে ফাহিম হোসেন
(৪৫) ও আদমদীঘির রুহুল আমিনের ছেলে ফারুক হোসেন (২৫)। আদমদীঘি থানা পুলিশ জানান, গত বুধবার (৮ নভেম্বর) রাতে আদমদীঘির পুর্ব ঢাকারোডে আওয়ামীলীগ অফিসে ককটেল বিস্ফোরন ও পেট্রোল বোমা নিক্ষেপ নাশকতা মামলায় শিবপুর গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শিয়ালশন গ্রামের ফাহিম হোসেনকে এবং আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে আদমদীঘির ফারুক হোসেনকে গ্রেফতার করে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক 




















