১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ধর্ষন চেষ্টা মামলায় লম্পট ওসমান গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া আদমদীঘির সান্তাহারে গভীর রাতে তালাকপ্রাপ্ত এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা মামলায় ওসমান মোল্লা (৪০) নানের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২০ জুলাই) রাতে উপজেলার সান্তাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ওসমান মোল্লা রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউপির বীকুৎসা গ্রামের আফছার মোল্লার ছেলে। সে বর্তমানে সান্তাহার লকু পূর্ব কলোনী শশুর বাড়ীতে বসবাস করে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সান্তাহার পূর্বলকু কলোনীর ১৫ বছর পূর্বে তালাকপ্রাপ্ত ওই নারী তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। তার বড় ছেলে সৌদি প্রবাসি। মেজ ছেলে তার মার সাথেই থাকতো। ঘটনার দিন গত রবিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য তার মেজ ছেলে বাড়ির বাহিরে গেলে ওই নারী ঘুমিয়ে পড়ে। তার ২টার দিকে আসামী ওসমান মোল্লা কৌশলে বাড়িতে ঢুকে বাথরুম ও চুলার বৈদ্যুতিক বাল্ব খুলে নারীর শয়ন ঘরে প্রবেশ করে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এসময় ওই নারী চিৎকার দিলে ওসমান মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে গত সোমবার (২০ জুলাই) রাতে তালাকপ্রাপ্তা ওই নারী নিজেই বাদি হয়ে ওসমান মোল্লাকে আসামী করে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রাতেই সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক পুতুল কুমার সরকার আসামী ওসমান মোল্লাকে গ্রেফতার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামী ওসমান মোল্লাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে ধর্ষন চেষ্টা মামলায় লম্পট ওসমান গ্রেপ্তার

প্রকাশিত: ০৩:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬