০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তারঃ ৬

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ৬ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরর পর আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার দত্তবাড়ীয়ার জালাল সরদারের ছেলে আশরাফুল ইসলাম (৩৬), একই গ্রামের কমল দেবনাথের ছেলে সুদেব দেবনাথ (২৯), আজিজার আকন্দের ছেলে আহসান হাবীব তোতা (৩৬), মৃত তজিবর সাহার ছেলে জাহিদুল ইসলাম (২৭), মৃত খালেক সরদারের ছেলে মিনহাজ সরদার (৩৭) ও পুশিন্দা হিন্দুপাড়ার মৃত নারায়ন চন্দ্র সেনের ছেলে কৃষ্ণ (৩৫)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে গ্রেপ্তার আশরাফুল ইসলামের বসতবাড়ীর শয়ন কক্ষ থেকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ এই ৬জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর পর মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তারঃ ৬

প্রকাশিত: ১২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫