০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ট্যাপন্টাডল ট্যাবলেট সহ একজন  গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ৮ বার পড়া হয়েছে
শিমুল হাসান (আদমদিঘী)  প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের দক্ষিণ পাড়া এলাকা থেকে নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য দশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শিপন নামের একজন মাদক কারবারিকে গতরাতে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শিপন ইসলাম ওরফে রবিন (৩০) আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের কাশেম সরদারের ছেলে। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে ২৯ জুন শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী বলেন, গতকাল রাত্রী সাড়ে আট ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের দক্ষিণ পাড়া সংলগ্ন নওগাঁ বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় মাদকদ্রব্য কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আসামি রবিনকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে নেশা জাতীয় মাদকদ্রব্য দশ পিচ  ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটককৃত আসামি শিপনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে ট্যাপন্টাডল ট্যাবলেট সহ একজন  গ্রেপ্তার

প্রকাশিত: ০৪:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪