১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে চোলাই মদসহ একজন গ্রেফতার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ১০ লিটার চোলাই মদসহ জুয়েল হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রাম থেকে তাকে গ্রেফতার ও মদ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের এন্তাজ আলীর ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির অন্তাহার গ্রামের জুয়েল হোসেন দীর্ঘ দিন যাবত তার বাড়িতে চোলাই মদ তৈরী করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। তার বাড়িতে চোলাই মদ তৈরী হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে আদমদীঘি থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করে। এসময় তার স্ত্রী পালিয়ে যায়।
এর আগেও জুয়েল হোসেন মাদকসহ গ্রেফতার হয়েছিল বলে গ্রামবাসি জানান।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত জুয়েল হোসেনকে ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে চোলাই মদসহ একজন গ্রেফতার

প্রকাশিত: ০৩:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩