০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে চার চোরাই গরুসহ দুইজন গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
আদমদিঘী,  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজনকে
গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  রোববার (৩১ আগষ্ট) দিবাগত গভীর রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার ও চোরাই গরু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো. আদমদীঘি উপজেলার বিনাহালি আকন্দপাড়ার হাসান কাজীর ছেলে হারুনুর রশিদ ওরফে হারুন (৫৫) ও একই গ্রামের শমসের আলী আকন্দের ছেলে ইদ্রিস আলী (৪৬)।আদমদীঘি থানা পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ অস্ত্র উদ্ধার পরিচালনা কালে আদমদীঘির বিনাহালি গ্রামে চোরাই গরু বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত ১২ টার দিকে বিনাহালি গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ হারুনের বাড়ির গোয়াল ঘর থেকে দুইটি চোরাই গরু উদ্ধার করেন। এরপর গ্রেপ্তারকৃতদের দেয়া তথানুসারে পলাতক আসামী ইছাহাক আলী ওরফে ইচনের বাড়ির গোয়াল ঘর থেকে অপর আরো দুটি চোরাই গরুসহ মোট চারটি গরু উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ
এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন. এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা রুজু করে ১সেপ্টেম্বর সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
চোরাই গরুর মালিক এখনও সনাক্ত হয়নি।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে চার চোরাই গরুসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশিত: ০৫:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫