১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ঘন ঘন লোডশেডিং এ ৫০ হাজার গ্রাহক ভোগান্তির শিকার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং এ চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের প্রায় ৫০ হাজার গ্রাহক। কেন এই ঘন ঘন লোডশেডিং চলছে এ প্রশ্ন ও ঘুরপাক খাচ্ছে মাঠে, ঘাটে, হোটেল, রেস্তোরাঁ সহ সমস্ত এলাকায়। বিদ্যুতের ঘাটতি নাকি? বিদ্যুৎ বিভাগের ভিতরে লুকিয়ে থাকা অন্য কোন কারন সেটা ক্ষতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শফির উদ্দিন, জুয়েল রানা, আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম, হেদায়েতুল ইসলাম,সুভাষ সরকার সহ অনেকেই জানিয়েছেন বেশ কিছু দিন ধরে সান্তাহার বিদুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র এলাকার আওতায় দিনে এবং রাতে ঘন ঘন লোডশেডিং চলছে। এতে চরম ভাবে ভোগান্তির শিকার হচ্ছে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে প্রায় ৫০ হাজার গ্রাহক। উপজেলার আদমদীঘি সদর,সান্তাহার পৌর শহর সহ বিভিন্ন এলাকায় দিনে এবং রাতে এই ঘন ঘন লোডশেডিং এর কারনে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পরেছে সব বয়সী মানুষ। বিশেষ করে শিশু ও অসুস্থ রোগীদের নিয়ে পরিবারের লোকজনকে চরম দুর্ভোগে পরেছে। গ্রাহকরা বলছেন, কেন ঘন ঘন লোডশেডিং চলছে বিদ্যুৎ এর ঘাটতি নাকি ভিতরে থাকা বিগত সরকারের দোসররা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে সেটা ক্ষতিয়ে দেখতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী জানায়।
এ বিষয়ে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উজ্জল আলী জানান, বিদ্যুৎ এর ঘাটতি রয়েছে। আমরা চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাচ্ছি। তবে এ সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে বলে আশা করা।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আদমদীঘিতে ঘন ঘন লোডশেডিং এ ৫০ হাজার গ্রাহক ভোগান্তির শিকার

প্রকাশিত: ১২:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬