০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে গভীর নলকুপের ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে
আদমদীঘি( বগুড়া)  প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে একটি গভীর নলকুপের ট্রান্সফরমারের তিনটি বোতলের কয়েল ও যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা। গত শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিনমারা দক্ষিন মাঠে বসানো সমবায় সমিতির নামে স্থাপিত এ গভীর নলকুপে এ চুরির ঘটনা ঘটে। হরিনমারা গ্রামের দক্ষিন মাঠে বসানো গভীর নলকুপের দায়িত্বে থাকা পরিচালক আবু মুসা জানান, ১৯৮১ সালে দক্ষিন হরিনমারা কৃষক সমবায় সমিতির নামে বসানো গভীর নলকুপের আওতায় প্রায় ২৫০ বিঘা জমিতে রোপা আমন ও ইরিবোরোসহ রবিসশ্যের আবাদে সেচ সুবিদা দেয়া হতো। ওই গভীর নলকুপ পাহারার জন্য নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে রাখা হয়। গত শনিবার দিবাগত রাতে একটি চোরচক্র রাত আনুমানিক ২ টার দিকে গভীর নলকুপের ঘরে প্রবেশ করে পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে তাকে জিম্মি করে গলীর নলকুপে সংযোগ দেয়া পোলে পল্লী বিদ্যুতের তিনটি বোতলের ৩০ কেভির ট্রান্সফরমার পোল থেকে নেমে তার ভিতরের তেল ফেলে দিয়ে
কয়েল ও যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। পরে পাহারাদার এসে খবর দিলে তিনি থানায় অবহিত করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে গভীর নলকুপের ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি

প্রকাশিত: ০৩:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪