
মিহির কুমার সরকার, আদমদীঘি (বগুড়া)ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি বাজারে মেসার্স আয়াত ট্রেডার্স নামে একটি কীটনাশক ওষুধের দোকানে মঙ্গলবার(৩০ জুন) দিবাগত রাতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই দোকানের ভেন্টিলেটর ভেঙে দোকানের ভিতরে প্রবেশ করে, ওষুধ এবং নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবী করেছেন কীটনাশকনব্যবসায়ী আবু সাঈদ রাহী। ওই ব্যবসায়ী সুত্রে জানা গেছে, কালাইকুড়ি বাজারে মেসার্স আয়াত ট্রেডার্স নামে তার একটি কীটনাশক ওষুধ ও কৃষি কাজের সামগ্রীর দোকান রয়েছে। প্রতিদিনের মতো এদিন রাতেও ব্যবসায়ীক কাজ শেষে দোকান তালাবন্ধ করে বাড়ি চলে যান। পর দিন বুধবার সকালে দোকানে এসে দেখতে পান দোকানের ভেন্টিলেটর ভাঙা এবং মালপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। চোরেরা দোকানে থাকা কীটনাশক ওষুধ এবং ড্রয়ারে থাকা নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ সময় চোরেরা তার সিসি ক্যামেরার এসডি কার্ড খুলে নিয়ে যায়। এঘটনায় বুধবার সকালে আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের নিকট অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদক 




















