০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে  এসে মোটরসাইকেল মোবাইল ও অটোভ্যান খোয়ালেন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে
শিমুল হাসান  হাসান, আদমদিঘী  (বগুড়া) প্রতিনিধি: 
বগুড়ার আদমদীঘিতে ওয়াজ মাহফিলে এসে মোটরসাইকেল, মোবাইল ফোন ও অটোভ্যান গাড়ী খোয়ালেন তিন ব্যক্তি। বুধবার (৭ ফেব্রয়ারী) রাত ৮টায় আদমদীঘি সদরের তেতুঁলিয়া গ্রামে যুব সমাজ আয়োজিত ওয়াজ মাহফিলে এসব চুরির ঘটনা ঘটে। জানাযায়, বুধবার (৭ ফেব্রুয়ারী) আদমদীঘি সদর ইউনিয়নের তেতুঁলিয়া গ্রামে যুব সমাজ সংগঠনের ব্যানারে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এই ওয়াজ মাফিলকে ঘিরে ওই গ্রামসহ আশ পাশের কয়েক গ্রামে আত্মীয় স্বজনদের বিপুল সংখ্যক পুরুষ ও নারী দের সমাগম ঘটেছিল। ওয়াজ মাহফিলের কিছু দুরে হরেক রকমের খাবার, মেয়েদের চুরি ফিতার দোকানপাট ও নাগর দোলাসহ মেলা বসেছিল। বিকেল হওয়া সাথে সাথে ওয়াজ মাহফিলে পাশে ওই মেলায় পুরুষ নারী ও শিশুদের সমাগমে ভরপুর হয়। চলে গভীর রাত ও পরদিন বৌ মেলা। সন্ধ্যার পর থেকেই কেউ মোটরসাইকেল, কেই অটোভ্যান টমটম কেউ বা বাইসাবইকেল যোগে আসেন ওয়াজ মাহফিলে। রাত ৮টার দিকে তেতুঁলিয়া গ্রামে ওয়াজ মাহফিলে আসা আদমদীঘি উপজেলার বামনী গ্রামের নাজমুল হোসাইন তার বাজাজ ডিসকোভার-১১০সিসি মোটরসাইকেলটি সন্ধ্যায় তেতুঁলিয়া গ্রামে ওয়াজ মাহফিলের পূর্ব পাশে রেখে  দোকানপাটে যান কিছু পর ফিরে দেখেন তার মোটরসাইকেলটি নেই। কেবা কারা চুরি করে নিয়ে গেছে। রাত ৮টায় ইন্দইল গ্রামের মিজানুর রহমান তার অটোভ্যানে যাত্রী নিয়ে তেতুঁলিয়া ওয়াজ মহফিলে সামনে নেমে দোকান পাটে যান। ফিরে দেখেন তার অটোভ্যানটি চুরি গেছে। এছাড়া তেতুঁলিয়া গ্রামের আরিফ নামের এক যুবকের প্যান্টের পকেট থেকে একটি উন্নতমানে মোবাইল ফোন পকেট মার হয়ে যায়। মোটরসাইকেল ও মোবাইল ফোন চুরি ঘটনায় আদমদীঘি থানায় অবহিত করা হয়েছে বলে পুলিশ জানায়। ইদানিং আদমদীঘি উপজেলায় বিভিন্ন ওয়াজ মাহফিল, বিয়ে বাড়ি, মৃত ব্যক্তিদের নামাজে জানাজায়, হরিবাসর খাওয়া দাওয়ার অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে মোটরসাইকেল চুরির প্রবনতা বাড়ছে বলে স্থানীয়রা জানান। এবিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান মোটরসাইকেল চুরির বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। তিনি আরো জানান ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশ কাজ করছেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে  এসে মোটরসাইকেল মোবাইল ও অটোভ্যান খোয়ালেন

প্রকাশিত: ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪