০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে এসএসসি ফলাফলে ৫৭৮ জন ফেল করলেও এ প্লাস পেয়েছে ১০৫ জন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় চলতি বছরের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এবার উল্লেখযোগ্য হারে ফেল করেছে। গত ১০ আগষ্ঠ ফলাফল প্রকাশ করা হয়। এবার আদমদীঘি উপজেলার ২৮টি বিদ্যালয়ের ১৬২৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১০৫১ জন। এ প্লাস পেয়েছে ১০৫ জন। পাশের হার ৬৪.৫১ হলেও এবার উল্লেখযোগ্য সংখ্যক ৫৭৮ জন ফেল করেছে। তবে উপজেলার নশরতপুর ইউনিয়নের বিনাহালী বালিকা বিদ্যালয়ে শত ভাগ পাশ করে শীর্ষ স্থানে রয়েছে। এ বিদ্যালয় থেকে ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। অপরদিকে সান্তাহার বিপি ও হার্ভে বালিকা বিদ্যালয় থেকে ২১ জন করে এ প্লাস পেয়েছে। সর্ব নিন্ম ফলাফল করেছে প্রান্নার্থপুর উচ্চ বিদ্যালয়। প্রান্নাথপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ৬ জন পাশ করেছে। বিগত কয়েক বছর যাবৎ এত বেশি সংখ্যক পরীক্ষার্থী ফেল করেনি এই উপজেলায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানায়, গণিত বিষয়ে বহু নির্বাচনী পরীক্ষায় বেশি সংখ্যক শিক্ষার্থী ফের করেছে। পাশাপাশি ইংরেজি বিষয়েও বহু সংখ্যক শিক্ষার্থীরা ফেল করেছে।
অবসর প্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা জানান, শিক্ষার্থীদের মনযোগ সহকারে পড়াশুনা করতে হবে। মোবাইলকে দূরে রাখতে হবে। শিক্ষকদেরও অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। তবেই পাশের হার বৃদ্ধি পাবে। এখন আর পড়াশুনা ছাড়া পাশ করার সুযোগ নেই।
এবারের ফলাফলের বিষয়টি আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আদমদীঘিতে এসএসসি ফলাফলে ৫৭৮ জন ফেল করলেও এ প্লাস পেয়েছে ১০৫ জন

প্রকাশিত: ০১:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬