
মিহির কুমার সরকার,আদমদীঘি(বগুড়া): বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ৬২ বোতল মদ সহ সুব্রত চন্দ্র (২১) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এছাড়াও অপর অভিযানে নিয়মিত মামলায় আরো দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া মন্ডলপাড়া গ্রামের রনজিত চন্দ্রের বাড়ীতে মদ রেখে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদ জানার পর পুলিশ বুধবার বিকেলে রনজিত চন্দ্রের বাড়ীতে অভিযান চালিয়ে ৬২ বোতল চোলাই মদ সহ রনজিত চন্দ্রের ছেলে সুব্রত চন্দ্র (২১)কে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এছাড়াও বুধবার রাতে অপর অভিযানে নিয়মিত মামলায় কুন্দগ্রাম করিমাপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম(৫৬) এবং টাঙ্গাইল জেলার ভাল্লুককান্দি এলাকার আমিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত অফিসার(ওসি) কামরুজ্জামান মিয়া মদ উদ্ধার সহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের ১১ জুন বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।

প্রতিবেদক 




















