০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে আ’লীগের উদ্যোগে মুজিব নগর দিবস পালন 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদিঘী উপজেলা আ’লীগের উদ্যোগে আজ সকাল সাড়ে আট ঘটিকার সময় উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী দলীয়  কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। (১৭ এপ্রিল) বুধবার সকাল সাড়ে আট ঘটিকার সময় আদমদিঘী উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খাঁন রাজুর নেতৃত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে  দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি কৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা আ’লীগের সিনিয়র সহ-  সভাপতি আবু রেজা খাঁন, নাজিমুল হুদা খোন্দকার, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ ও অঙ্গ  সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতা-কর্মী, সমর্থক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তি যোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, জাতীয় চার নেতা, সকল শহীদসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে আ’লীগের উদ্যোগে মুজিব নগর দিবস পালন 

প্রকাশিত: ০৪:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪