
মিহির কুমার সরকার,আদমদীঘি(বগুড়া)ঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২২ জুন) সোমবার, সকালে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত মাসিক সাধারন সভায় বক্তব্য রাখেন,সহকারি কমিশনার ভুমি আশরাফুল ইসলাম,কৃষি অফিসার রবিউল ইসলাম,প্রাণীসম্পদ অফিসার বেনজীর আহম্মেদ,মৎস্য অফিসার নাহিদ হোসেন,থানার (ওসি তদন্ত) শহিদুল ইসলাম,সান্তাহার মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আবু আসলাম মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার মুক্তা,রহিম উদ্দীন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক,গনমাধ্যমকর্মী বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান,ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহি উদ্দীন তালুকদার প্রমুখ। সভায় আইন শৃংখলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

প্রতিবেদক 




















