০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী ৫ মাস পর উদ্ধার আটকঃ ১

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:০২:১২ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে
আদমদিঘী  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমীঘিতে অপহৃত স্কুল ছাত্রী (১৪) ৫মাস পর বগুড়া থেকে উদ্ধার ও জয় কুমার দাস (২০) নামের মুল অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বগুড়া সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জয় কুমার দাস নাটোর জেলার লালপুর উপজেলার রায়পুর গ্রামের শ্রী কৃষ্ণ কুমার দাসের ছেলে।পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর স্কুলের নবম শ্রেনির ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাবার পথে গ্রেপ্তারকৃত আসামী জয় কুমার দাস উত্যক্তসহ প্রেম প্রস্তাব দিত। তার প্রেম প্রস্তার প্রত্যাখ্যান করায় গত ৩০ জুন বিকেলে ওই ছাত্রী বিদ্যালয় ছুটির পর বাড়িতে ফেরার পথে রাস্তা থেকে জয় কুমার দাসসহ তার সহযোগিরা অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে জয় কুমার দাসসহ কয়েক জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলার ৫ মাস পর গত মঙ্গলবার রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক আনিছ আহমেদ ভিকটিমকে উদ্ধারসহ মুল অপহরণকারি জয় কুমার দাসকে গ্রেপ্তার করে। বুধবার গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান। #
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী ৫ মাস পর উদ্ধার আটকঃ ১

প্রকাশিত: ০৪:০২:১২ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪