
শিমুল হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়া পুলিশ সুপারের দিক নির্দেশনায় আদমদিঘী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে, মঙ্গলবার (২১ জুলাই ) এসআই(নিঃ) মো. মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ আসামী মো. রিফাত (২১), পিতা-মৃত জসিম উদ্দিন খলিফা, গ্রাম-বশিকোড়া (খলিফাপাড়া), থানা- আদমদীঘি, জেলা -বগুড়া কে ৪২ পিচ ইয়াবা সহ গ্রেফতার করিয়া এজাহার দায়ের করিলে আদমদীঘি থানার মামলা নং-১৬, তারিখ-২১/০৭/২৬ খ্রিঃ রুজু করা হয় এবং পৃথক একটি অভিযান পরিচালনা করে এসআই(নিঃ) প্রত্যুল কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স আসামী মো. আলমগীর হোসেন (২৮), পিতা- মো. আমিন হোসেন ওরফে রুহুল আমিন, সাং- সান্তাহার আদর্শপাড়া, থানা- আদমদীঘি, জেলা- বগুড়া কে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে থানায় এজাহার দায়ের করিলে আদমদীঘি থানার মামলা নং- ১৭, তারিখ- ২২/০৭/২০২৬ রুজু করা হয়। আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন,গ্রেফতারকৃত-০২ জন মাদক ব্যবসায়ী আসামীকে অদ্য পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক 




















