
শিমুল হাসান,, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া আদমদীঘি থানা পুলিশ এক অভিযান চালিয়ে
তিন জুয়ারি কে আটক কারেছেন। তারা হলেন উপজেলার নশরৎপুর ইউনিয়নের পুসিন্দা গ্রামের সরদার পাড়ার আবু নাছের সরদারের ছেলে মো: ইমরান হোসেন(৩৩) একই গ্রামের ফজলুর রহমান বেগ এর ছেলে হিরো বেগ (৪০) মৃত বিনয় চন্দ্র বর্মনের ছেলে বিল্পব চন্দ্র বর্মন (৩০)। আদমদীঘি থানা সুত্রে জানাযায়, শনিবার রাত ৩ টার দিকে থানার এস আই তরিকুল ইসলাস গোপন সংবাদেও ভিত্তিতে উপজেলার পুসিন্দা গ্রামের জনৈক সানোয়ারের পুকুর পাড়ে জুয়া খেলার সময় উক্ত জুয়ারিদের আটক করেন। আদমদিঘী থানার অফিসার ইনচার্জ ( ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান আটক কৃত আসামিদের নিয়মিত জুয়া মামলা রুজু করিয়া রোববার সকালে তিন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক 




















