০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদিঘীতে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক আহত 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে মিহির কুমার সরকার নামের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত মিহির কুমার সরকার দৈনিক নিউ নেশন ও চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সদর ইউনিয়নের মাঝিপাড়ার গ্রামের মনমত সরকারের ছেলে। মঙ্গলবার দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, আদমদীঘি উপজেলার মাঝিপাড়া গ্রামের সাংবাদিক মিহির কুমার সরকার ও বিভাষ সরকারদের মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে ওই জমিতে ধান কাটা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিভাষ ও তার লোকজন মিহির সরকারকে লাঠি দ্বারা বেধরক মারপিট করে এবং একপর্যায়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতেকরে মিহির সরকার রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এবিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান মুঠোফোনে  জানান এ ঘটনায় সাংবাদিক মিহির কুমারের পক্ষে থেকো এখনো লিখিত অভিযোগ করেনি।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদিঘীতে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক আহত 

প্রকাশিত: ১২:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪