০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদিঘীতে ঢাকাগামী কোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ১ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি এলাকার  অদূরে ঢাকাগামী এক কোচের  সাথে মুখোমুখি সংঘর্ষে  দুই মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত ও একজন গুরতর আহত হয়েছেন। নিহতের পরিবার ও  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর  সোমবার রাত্রি ৯: ৪৫ মিনিটে নওগাঁ থেকে ঢাকা গামী শ্যামলী পরিবহনের একটি ঢাকা কোচ যাহার রেজি: নং– ঢাকা মেট্রো — ব–১১৫১২১ বেপরোয়া ভাবে দ্রুত গতিতে মোটরসাইকেলে থাকা আরোহীদের চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ঘাটক বাসটিকে আটক করেন। এ সময় বাসের ড্রাইভার ও হেল্পার সুকৌশলে পালিয়ে যায়। নিহতরা হলেন আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের হোসেন আলীর ছেলে বগুড়া পলিটেকনিক্যাল কলেজছাত্র শাকিল হোসেন (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নওগাঁ ডিগ্রি কলেজছাত্র সজিব হোসেন (২১)। তারা সম্পর্কে চাচাতো ভাই। আহত অপর যুবকের নাম ঠিকানা পাওয়া যায়নি। গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির অদূরে সাহারপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে আদমদীঘি থানায় নিয়ে আসেন। আদমদীঘি থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে শাকিল, সজিব ও অপর অজ্ঞাত ওই যুবক মিলে একটি মোটরসাইকেলযোগে তাদের নিজ বাড়ি আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামে ফিরছিলেন। মোটরসাইকেলটি বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার সীমান্তবর্তী সাহারপুকুর বাজারের পাশে পৌঁছলে ঢাকাগামী একটি নৈশকোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে আরোহী তিন যুবক মারাত্মকভাবে আহত হন। আহতদের মধ্যে শাকিল হোসেন ও সজিব হোসেনকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর অজ্ঞাত আহত যুবকে নওগাঁ হাসপাতালে নেয়া হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই আদমদীঘি হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয় এবং পরদিন আজ মঙ্গলবার সকালে নিহতের পরিবারের কাছে দুই কলেজছাত্রের লাশ হস্তান্তর করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদিঘীতে ঢাকাগামী কোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ১ 

প্রকাশিত: ১২:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩