০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডোবার পানিতে  দুই বোনের অকাল মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে
শিমুল হাসান,, (আদমদিঘী ) প্রতিনিধি: বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে৷  নিহতেরা হলেন,  সাড়ে পাঁচ বছর বয়সী হিমু এবং আড়াই বছর বয়সী জান্নাত। তারা দুজনেই ওই এলাকার সিএনজি চালক হাবিব ইসলামের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নিহত দুই বোন আজ সকালে আনুমানিক  ১০ টা থেকে হিমু ও জান্নাত দুই বোন নিখোঁজ ছিল। নিহত দুই বোনের দাদী জানাই ওই দুই বোনের মা ও ফুফু মিলে আমরা তাদের খোঁজাখুজি করি। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। এবং দ্রুত  চিকিৎসার জন্য মাটিডালি মোড়ে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। এবং শেষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে খেলার সময় অসাবধানতা বশত হয়তো  তারা পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

ডোবার পানিতে  দুই বোনের অকাল মৃত্যু

প্রকাশিত: ০১:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪