০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদিঘীতে ছাত্রলীগ নেতা আলিফ গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে
আদমদীঘি( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি সদরে বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আহনাফ তাহমীদ আলিফকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে তাকে আদমদীঘি বাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। তিনি আদমদীঘি পশ্চিমপাড়ার আব্দুস সালামের ছেলে। উপজেলা ছাত্রলীগের নেতা ছিলেন। পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রল ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করেন। এরপর হামলাকারীরা বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়। এ ঘটনায় ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় মোট ২৫০ জনের নামে নাশকতা মামলা হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, ছাত্রলীগ নেতা আলিফকে সেই মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদিঘীতে ছাত্রলীগ নেতা আলিফ গ্রেপ্তার

প্রকাশিত: ০১:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫