
শিমুল হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদিঘীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা,আদমদিঘী সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা নাহিদ হোসেন, আর এম ও আব্দুল হালিম, প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির রহমান, কৃষি কমকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার,আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা,আদমদিঘী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল, ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার, চাপাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু,সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, আদমদিঘী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাংবাদিক, বেনজির রহমান, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনসুর আলী, সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সোহাগসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















