০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদিঘি এক যুবকের আত্মহত্যা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে
শিমুল  হাসান,,( আদমদিঘী) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিদেশ ফেরত মহসীন আলী শেখ (২৫) নামের ঋণগ্রস্ত এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। মৃত মহসীন উপজেলার শাঁওইল মধ্যপাড়ার মুকুল হোসেনের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে বিদেশ যান মহসীন আলী শেখ। ভালো কাজ না পাওয়ায় দেশে ফিরে আসেন। অর্থ উপার্জন না করেই দেশে ফেরায় তিনি ঋণগ্রস্থ হয়ে পড়েন। এ কারনে মঙ্গলবার দুপুর ২টায় তিনি নানা দুশ্চিন্তায় আত্মহত্যার জন্য পরিবারের সকলের অগোচরে বিষাক্ত গ্যাস খেয়ে ছটফট করতে শুরু করেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদিঘি এক যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ০১:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪