১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে, জানালেন  প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৫০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৫ ফেব্রুয়ারির ২০২৬ সালের আগেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন,তার আগেই গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে।

৩১ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছে। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন।

প্রেস সচিব  বলেন, ‘স্বৈরাচারের পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।’
আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন বলেও জানিয়েছেন প্রেস সচিব।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা  

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে, জানালেন  প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রকাশিত: ১০:৫০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫