১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার-সংসদ সদস্য

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে
শিমুল হাসান,,   (আদমদিঘী ) প্রতিনিধিঃ  আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর ফলে বিশ্বের দরবারে বাংলাদেশ আজ রোলমডেল। এরই ধারাবাহিকতায় আগামী ৫বছর তালোড়া ইউনিয়ন সহ দুপচাঁচিয়া উপজেলার সকল উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখবো। ৩জুন রোববার বিকালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক খন্দকার সালাহউদ্দিন আহম্মেদের পরিচালনায় সংবর্ধিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার ফারজানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, তালোড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেছার রহমান, ইউপি সদস্য সাদিকুল ইসলাম মজনু, নজরুল ইসলাম প্রমুখ। পরে তালোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ হতে নবনির্বাচিত সংসদ সদস্যকে সম্মাননা স্মারক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার-সংসদ সদস্য

প্রকাশিত: ০২:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪