
বগুড়া জেলা প্রতিনিধিঃ ৩০আগস্ট রবিবার অসুস্থ সাংবাদিক আবু মুসার বগুড়া মহানগরের ১৮ নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ ফুলবাড়ি বাসায় দেখতে যান প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় ব্যবস্থাপক ও স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” এর উপদেষ্টা কমিটির সদস্য নুর হোদা। এ সময় তার সঙ্গে ছিলেন প্রশিকার বগুড়া সদর উপজেলা ব্যবস্থাপক রায়হান আলী। ওপেন হার্ট সার্জারি করা সাংবাদিক আবু মুসা’র শয্যার পাশে বেশ সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তারা।

প্রতিবেদক 




















