
বগুড়া জেলা প্রতিনিধি / ঢাকা প্রতিনিধিঃ আটটি হার্ট ব্লক জনিত কারণে ওপেন হার্ট বা বাইপাস সার্জারী বা অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্রপাচার করা হয়েছে দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গ্লোরী এবং দৈনিক গণকণ্ঠ পত্রিকার
সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা’র। বৃহস্পতিবার বিকেলে তাকে (মুসাকে)দেখতে ঢাকায় ছুটে যান রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে। তাকে দেখতে গিয়ে চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন বগুড়া জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও গাবতলী্ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা এনামুল হক নতুন।
তিনি মুসার শয্যার পাশে বেশ কিছু সময় কাটান এবং বলেন মহান আল্লাহ তায়ালার রহমতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবারো পূর্বের ন্যায় দেখা হবে ইনশাআল্লাহ। এভাবেই নানা ধরনের কথা বলে সান্ত্বনা দেন বিএনপি নেতা ও মানবদরদী এনামুল হক নতুন।

প্রতিবেদক 




















