
বগুড়া জেলা প্রতিনিধিঃ অসুস্থ (ওপেন হার্ট সার্জারি) করা সাংবাদিক আবু মুসাকে বুধবার বগুড়া মহানগরের দক্ষিণ ফুলবাড়ি বাসায় দেখতে যান শিবগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও তাদের সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আশরাফ আলী। এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম। অসুস্থ সাংবাদিক আবু মুসা’র শয্যার পাশে তারা বেশ সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখ্য, আটটি ব্লক নিয়ে ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফারুক আহম্মেদ এর তত্ত্বাবধানে দীর্ঘ একমাস নয় দিন চিকিৎসা এবং ওপেন হার্ট সার্জারি শেষে বগুড়ার বাসায় আসেন আবু মুসা।
তিনি (মুসা) বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন সদস্য ছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি। স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” এর সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন তিনি। আবু মুসার দ্রুত সুস্থ হওয়ার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া কামনা করেন নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















