
স্টাফ রিপোর্টারঃ অপরাধ দমনে ব্যাপক তৎপর বগুড়ার সোনাতলা থানা-পুলিশ চিরুনি অভিযানে ১০জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুত্রে জানাগেছে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,(পিপিএম)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং থানার ওসি’র নেতৃত্বে সোনাতলা থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পৃথক আরেক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সহ আরো ৮জনকে গ্রেফতার করে পুলিশ। পরে আইনানুগ ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জানাযায় গত (১৩ই জুন) শনিবার দিন ও পুরোরাতে পৃথক পৃথক অভিযানে উপজেলার দিগদাইড় ইউনিয়নের চিল্লিপাড়া এলাকায় কর্পূর মহিচরণ সড়কের পাশে জৈনক ব্যক্তির বসতবাড়ির উঠান থেকে মোঃ শহিদুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে (২৫০ গ্রাম) গাঁজা সহ আটক করা হয়। তিনি সদরের সুজাইতপুর গ্রামের বাসিন্দা।এছাড়াও বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ী এলাকায় পাকা সড়ক থেকে মোঃ তৌহিদ হাসান (২২) নামে অপর এক যুবককে (১০০ গ্রাম) গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ। অভিযান কালে জিআর ওয়ারেন্টভুক্ত ২জন,সিআর ওয়ারেন্টভুক্ত ১জন,জিআর সাজা ওয়ারেন্টভুক্ত ২জন,সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ৩জনকে গ্ৰেফতার করে পুলিশ।গ্রেফতার কৃতদের মধ্যে এক বছরের কারাদণ্ড ও এক কোটি ৩৪লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছেন। গ্ৰেফতারকৃতরা হলেন ছোট বালুয়ার আনোয়ারের ছেলে জাহিদুল ইসলাম,গাড়ামাড়ার আফজালের ছেলে কাজল মিয়া,রেলস্টেশন সংলগ্ন লালুর ছেলে মানিক মিয়া,পৌরসভার নতুন বন্দরের আঃ লতিফ এর ছেলে সোলেমান হোসেন (সনি),পূর্ব তেকানীর ইয়াছিন আলীর ছেলে রায়হান কবীর, গোসাইবাড়ির গোলাপ মিয়ার ছেলে মোশারফ হোসেন।মাদক,অপরাধ ও পলাতক আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন

প্রতিবেদক 




















