১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটা বাজারে জামায়াতে ইসলামীর গণমিছিল সুলতান আহম্মেদ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সাঘাটা, গাইবান্ধা প্রতিনিধিঃ ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সাঘাটা বাজারে গণমিছিল করেছে ১০ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামী বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে সাঘাটা বাজারের হাসপাতাল এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পল্টন মোড় অতিক্রম করে মৌলভীবাজার হয়ে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণা চালান।
সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ ইব্রাহিম হুসাইনের নেতৃত্বে আয়োজিত এ গণমিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ৩৩ গাইবান্ধা-৫ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে গাইবান্ধা জেলা আমীর মোহাম্মদ আব্দুল ওয়ারেছ দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সাঘাটা বাজারে জামায়াতে ইসলামীর গণমিছিল সুলতান আহম্মেদ

প্রকাশিত: ০১:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬