১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পাঁচ আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

সুলতান আহম্মেদ (সাঘাটা)গাইবান্ধা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পাঁচটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যা জেলার নির্বাচনী রাজনীতিতে নতুন করে গতি সঞ্চার করেছে।

মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করায় গাইবান্ধার রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই প্রাণচাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দলীয় নেতাকর্মীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে।
আসনভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের তালিকা
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন
এ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন—
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী,জামায়াতে ইসলামীর মাজেদুর রহমান,স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম,
আরেফিন আজিজ সরদার,মোস্তফা মহসিন,
জেএসডির আব্দুল মান্নানএবং পরমানন্দ দাস।
গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) আসন
এ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তারা হলেন—
বিএনপির আনিসুজ্জামান খান বাবু,জামায়াতে ইসলামীর মো. আব্দুল করিম,জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার,সিপিবির মিহির কুমার ঘোষ,বাসদের আহসানুল হাবীব সাঈদ
এবং স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম মিয়া।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসন
এই আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন—
বিএনপির ডা. ময়নুল হাসান সাদিক,
জামায়াতে ইসলামীর মাওলানা নজরুল ইসলাম লেবু,গণঅধিকার পরিষদের সবুজ মিয়া,
ইনসানিয়াত বিপ্লবী বাংলাদেশের মোছাদ্দিকুল ইসলামএবং স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান।
গাইবান্ধা-৪ আসন এ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন—
বিএনপির শামীম কায়ছার লিংকন,
জামায়াতে ইসলামীর আব্দুর রহিম সরকার,
জাতীয় পার্টির হুমাউন কবীর সরকার
এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ, মোস্তাফিজার রহমান ও ফারুক কবির আহমেদ।
গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসন
সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই আসনে।
এখানে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন—
বিএনপির ফারুক আলম সরকার,
জামায়াতে ইসলামীর আব্দুল ওয়ারেছ,
বাসদের রাহেলা খাতুন,
ওয়ার্কার্স পার্টির মাসুদার রহমান প্রধান,
খেলাফত মজলিসের আবু ইউসুফ
এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাত, মোহাম্মদ আলী, হাসান মেহেদী বিদ্যুৎ ও সুজাউদৌলা সাজু।
যাচাই-বাছাই ও নির্বাচন প্রস্তুতি
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম শেষ হলেও আগামী দিনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও আপিল প্রক্রিয়া চলমান থাকবে। এসব ধাপ শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
এদিকে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতি, গণসংযোগ এবং আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে গাইবান্ধা জেলার রাজনৈতিক পরিবেশ দিন দিন আরও সক্রিয় হয়ে উঠছে। আসন্ন নির্বাচনে ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পাঁচ আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ০৪:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫