
স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ২১ডিসেম্বর রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এই সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। অপরদিকে বেলা ৩ টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামাল তালুকদার লালু। এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল সহ আরো অনেকে। এ সময় বিএনপি নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহের পর বাদশা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া-৬ আসন থেকে ব্যাপক ভোটে নির্বাচিত করা হবে। তিনি আরো বলেন জেলাবাসি তারেক রহমানকে ধানের শীষে ভোট প্রদানের জন্য ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন ভোটের দিন আগামী ১২ ফেব্রুয়ারির জন্য।

প্রতিবেদক 




















