স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ২১ডিসেম্বর রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এই সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। অপরদিকে বেলা ৩ টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামাল তালুকদার লালু। এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল সহ আরো অনেকে। এ সময় বিএনপি নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহের পর বাদশা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া-৬ আসন থেকে ব্যাপক ভোটে নির্বাচিত করা হবে। তিনি আরো বলেন জেলাবাসি তারেক রহমানকে ধানের শীষে ভোট প্রদানের জন্য ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন ভোটের দিন আগামী ১২ ফেব্রুয়ারির জন্য।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল